বাংলাদেশ কৃষকলীগ দেউলি ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : শুক্রবার (০৬নভেম্বর) সন্ধ্যায় বগুড়া শিবগঞ্জ উপজেলা দেউলি ইউনিয়ন শাখার বর্ধিত সভা স্থানীয় পাকুরতলা বন্দরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধক শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক লুৎফর রহমানের উপস্থিতিতে দেউলি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্বনির্বাচিত কৃষকলীগ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক বগুড়া অঞ্চল কৃষক প্রতিনিধি বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্ত আজমল হোসেন।
এ সময় তিনি বলেন ১৯৭২ সালের কৃষকের উন্নয়নের লক্ষে বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগ। মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন শেখ হাসিনার নির্দ্দেশে বাংলাদেশ কৃষকলীগ দলকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করছেন। তিনি আরো বলেন করোনা ভাইরাস একটি মহামারী ব্যাধি, করোনার সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে নিয়মিত মাক্স ও সাবান পানিতে হাত পরিষ্কার রাখুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, দেউলি ইউপির আওয়ামীলীগ অাহবায়ক তাঁতম কুমার চাকি, খোঁকা মিয়া, কৃষি ঋণ ও পূর্ণবাসন সম্পাদক বকুল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকিরুল ইসলাম লিটন, দেউলি ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ছাম্মাদ আলী, মাষ্টার শাহীনুর আলম, ইঞ্জি: রাম নারায়ন কানু, সিরাজুল ইসলাম, দুলাল চন্দ্র অধিকারী, ওবায়দুর রহমান, রাম প্রাসাদ গুপ্ত সহ আওয়ামী সর্বস্তরে নেতা কর্মীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল।
শেষে প্রধান অতিথিরা ইউনিয়ন কমিটিকে বিলুপ্তি ঘোষণা ও ৬১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন যার সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক খয়বর আলী খোঁকা।




