Uncategorized

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সফরসূচী

আগের নির্ধারিত সূচিতেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারের দেয়া নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়েই আসছে ইংলিশরা। সিরিজে দুই দল দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডেতে মুখোমুখি হবে। সিরিজটিতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই।
২০০৩ ও ২০১০ সালের পর এই প্রথম বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ইংলিশরা ঢাকায় পা রাখবে ৩০ সেপ্টেম্বর। এরপর দুদিন বিশ্রাম এবং অনুশীলন করে তিন অক্টোবর ফতুল্লায় একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে তারা।
সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে সাত অক্টোবর। দ্বিতীয়টি নয় অক্টোবর। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১০ অক্টোবর দুই দলই উড়ে যাবে চট্টগ্রামে। সেখানে দুদিনের বিশ্রাম ও অনুশীলনের পর ১৩ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।
১৪ ও ১৫ অক্টোবর এবং ১৬ ও ১৭ অক্টোবর এমএ আজিজ স্টেডিয়ামে দুইদিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ২০ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। যা আসলে এই বছর বাংলাদেশেরও প্রথম টেস্ট।
প্রথম টেস্ট শেষে দুই দল আবার ঢাকা ফিরবে। ২৮ অক্টোবর থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। নভেম্বরের দুই তারিখ বাংলাদেশ ছাড়বে ইংলিশরা।
সংক্ষেপে সিরিজসূচি
ওয়ানডে প্রস্তুতি ম্যাচ: ৩ অক্টোবর, ফতুল্লা
প্রথম ওয়ানডে: ৭ অক্টোবর, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে: ৯ অক্টোবর, মিরপুর
তৃতীয় ওয়ানডে: ১৩ অক্টোবর, চট্টগ্রাম, জহুর আহমেদ চৌধুরী
দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচ: ১৪ ও ১৫ অক্টোবর, চট্টগ্রাম, এমএ আজিজ
দুই দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ: ১৬ ও ১৭ অক্টোবর, চট্টগ্রাম, এমএ আজিজ
প্রথম টেস্ট: ২০ অক্টোবর, চট্টগ্রাম, জহুর আহমেদ চৌধুরী
দ্বিতীয় টেস্ট: ২৮ অক্টোবর, মিরপুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button