sliderস্থানিয়

“বাংলাদেশে নতুন করে কোন ফ্যাসিজম কায়েম হউক তা চাই না”– ইউএনও

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: জোবায়ের হাবিব বলেছেন, “আমরা বাংলাদেশে নতুন করে কোন ফ্যাসিজম কায়েম হউক তা চাই না। আসন্ন সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সম্পূর্ণভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো প্রকার শক্তিপ্রয়োাগ বা প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হবে না।” ঝালকাঠির নলছিটিতে ব্যবসায়িক সমস্যা, সম্ভাবনা, নীতি নির্ধারণ ও গণভোট বিষয়ে ব্যবসায়িদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৮ টায় উপজেলার ব্যবসায়িদের আয়োজনে নলছিটি শহরের শহীদ ওসমান হাদি লঞ্চঘাট সংলগ্ন নবীমহল বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন,“ব্যবসায়িরা সমাজের দর্পণ। আপনাদের গঠনমূলক পরামর্শ এবং সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আমি পর্যায়ক্রমে পৌর বাজেট মোতাবেক আপনাদের সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করবো। আপনারা নিজ নিজ অবস্থান থেকে জনগণকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহিত করুন। ভোট হবে জনগণের ইচ্ছায়, যেখানে ভোটারই শেষ কথা।”

সভায় গণভোট সম্পর্কে তিনি বলেন, দেশকে স্বৈরাচার ও ফ্যাসিষ্ট মুক্ত করতে হলে সকলকে গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে।” এসময় উপস্থিত ব্যবসায়িরা করতালীর মাধ্যমে “হ্যা” ভোট দিবেন বলে সম্মতী জ্ঞ্যাপন করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো: আশ্রাফ আলী।

শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং নলছিটির সূর্য সন্তান শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দূয়া মুনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button