অর্থনৈতিক সংবাদশিরোনাম

বাংলাদেশে থেকে পোশাক নেওয়া বন্ধ করেছে বিদেশিরা: বিজিএমইএ

সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে বিদেশি ক্রেতারা বাংলাদেশে থেকে পোশাকের শিপমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে বলে বিজিএমইএ জানিয়েছে।
শনিবার দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিকেএমই এর প্রথম সহসভাপতি মো. বাতেন দেশ রূপান্তরকে বলেন, ১৮ মার্চ থেকে যত শিপমেন্ট ছিল তা বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে ক্রেতাদের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।
অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহুর আহমেদ বলেন, ইতালি, স্পেন, ফ্রান্সের সঙ্গে তাদের ২ মিলিয়ন ডলারেরর চুক্তি বাতিল হয়েছে।
এদিকে শনিবার বিকেলে পোশাক কারখানায় করোনা প্রভাবসসহ নানা বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর মন্নুজান সুফিয়ানসহ সংশ্লিষ্টদের সঙ্গে এসব নিয়ে বৈঠক হচ্ছে। এ প্রেক্ষিতে কারখানা বন্ধ থাকবে কি না তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button