শিরোনামশীর্ষ সংবাদ
বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

বাংলাদেশের আকাশে মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার ঈদ হচ্ছে না। তাই বুধবার রোজা পালন শেষে বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদ উদযাপিত হবে।
বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে বুধবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। এসব দেশে সোমবার চাঁদ দেখা যায়নি। এসব দেশে সাধারণ বাংলাদেশে এক দিন আগে চাঁদ ওঠে।




