খেলাশিরোনাম

বাংলাদেশের প্রথম ‌ট্রেবল জয়

শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। জয়ের সঙ্গে বাংলাদেশ ছুঁয়েছে দুটি মাইলফলক। বুধবার (১১ মার্চ) প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে এক দফায় তিন সংস্করণেই ধরা দিল সিরিজ জয়। এক সিরিজে তিন সংস্করণ মিলিয়ে সব ম্যাচে জয়ের স্বাদও বাংলাদেশ পেল প্রথমবার।
এক দলের বিপক্ষে তিন সংস্করণেই জয়ের সবশেষ সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বরে। ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানরা জিতে যায় ২-১ ব্যবধানে।
২০১৪ সালে জিম্বাবুয়েকে টেস্টে ৩-০তে হারানোর পর ওয়ানডেতে ৫-০তে জিতেছিল বাংলাদেশ। সেবার ছিল না টি-টোয়েন্টি সিরিজ।
এবার অবশ্য টেস্টে কোনো সিরিজ ছিল না। কেবল একটি ম্যাচই ছিল, মিরপুরে যে টেস্টে বাংলাদেশ জিতেছে ইনিংস ব্যবধানে। এরপর সিলেটে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ ছাড়িয়েছে তিনশ, রানের রেকর্ড গড়েছে ও ছুঁয়েছে প্রতি ম্যাচেই। দ্বিতীয় ওয়ানডে ছাড়া অন্য দুই ম্যাচেই জয় ধরা দিয়েছে দাপটেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button