খেলা

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

প্রথম সেশনের দেড় ঘণ্টাও পার না হতেই অলআউট বাংলাদেশ। প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় জয় পেলো দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে রইল প্রোটিয়ারা।
সকালে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। কোনো রান না করেই সাজঘরে ফিরলেন অধিনায়ক মুশফিকুর রহিম। এর পর বিদায় নিলেন মাহমুদুল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। এরা কেউই দুইয়ের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেছেন মাহমুদুল্লাহ।
সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন মেহারাজ। তিনটি রাবাদা ও দুটি মরনে মরকেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button