জাতীয়

বসে গেল তৃতীয় স্প্যান : দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৪৫০ মিটার

পদ্মা সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের উপর তৃতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭-সি স্থাপন করা হয়েছে। এরই মধ্যদিয়ে ৪৫০মিটার কাঠামো দৃশ্যমান হয়েছে। এতে স্বপ্নের পদ্মা সেতু আরেক ধাপ এগিয়ে গেল।
রবিবার সকাল ৬টা থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষাঙ্গিক কাজ। সকাল ৯টার দিকে পিলারের উপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটারের সেতু। এর আগে শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান বহনকারী তিন হাজার ৬০০টন ধারণ ক্ষমতার ভাসমান “তিয়ান ই” ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলার এলাকায় পৌঁছায়।
পদ্মা সেতু প্রকল্পে দায়িত্বীল প্রকৌশরীরা জানান, স্প্যান বহনকারী ক্রেনটিকে ৩৯ ও ৪০ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। তবে স্থায়ীভাবে বসতে কয়েকদিন সময় লাগবে। এছাড়া স্প্যান ওঠানোর আগে যাবতীয় সকল পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়।
এদিকে স্প্যান স্থাপনের পাশাপাশি অন্যান্য কাজও দ্রত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে নদীতে ১২২ পাইল স্থাপন হয়ে গেছে আরো ১১ টি পাইলের বটম সেকশন সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের ১৭২টি পাইলের মধ্যে ৮৯ টি পাইল বসে গেছে। অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলেছে।
এছাড়া ৪১ নম্বর খুঁটির কাজও এগিয়েছে। তাই পরবর্তীতে ৪ নম্বর স্প্যান বসানোর প্রস্তুতিও রয়েছে। তাছাড়া ৪২ নম্বর কাজও এগুচ্ছে। উপরে উঠে গেছে মাওয়া প্রান্তের ৩ নম্বর খুঁটি। ৪ ও ৫ নম্বর খুঁটি ওপর দিকে উঠার পথে। এছাড়া ১৩, ১৪, ১৬, ১৭, ২১, ২২, ২৩, ৩৩, ৩৪ ও ৩৬ নম্বর পিলারের কাজ এগিয় গেছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button