Uncategorized

বসতঘর থেকে মারা হলো ২৭টি গোখরা সাপ

রাজশাহী নগরীর বুধপাড়ায় একটি বসতঘর থেকে মারা হয়েছে বিষাক্ত প্রজাতির ২৭টি গোখরা সাপ। মঙ্গলবার স্থানীয় মাজদার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন সাপগুলো দেখতে।
জানা যায়, প্রতিদিনের মতো অফিস শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরেন মাজদার। খাওয়া-দাওয়া শেষ করে ঘরের বিছানাতে শোবার সময় হঠাৎ তার চোখে পড়ে একটি গোখরা সাপ। এ সময় তিনি ভয়ে আঁতকে উঠেন।
সাপটিকে মারতে গেলে আলমারির আড়ালে লুকিয়ে যায়। পরে আলমারি সরালে দেখা যায় আরো তিনটি সাপ। এরপরই মাজদার তার ভাই ও আশপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করেন। পরে তিনটি সাপই মারা হয়।
এরপর রাত ১১টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত ঘরের মধ্যে বিভিন্ন গর্ত শাবল দিয়ে খুঁড়ে খুঁড়ে একে একে মোট ২৭টি সাপ মারেন তারা।
এ বিষয়ে মাজদার জানান, বাড়িটি মাটির তৈরি এবং অনেক পুরনো। তাই হয়তো সাপ বাসা বেঁধেছে। বাড়িতে আরো সাপ থাকতে পারে।
মাজদার আলী আরো জানান, মারা পড়া সাপগুলো সবই বাচ্চা। একেকটির দৈর্ঘ্য আড়াই ফুট। বর্তমানে সাপ আতঙ্কে আছে বাড়ির সদস্যরা। এই বাড়িতে আর কেউ থাকতে চাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button