বিনোদন

বলিউড নায়িকাদের হারিয়ে এক নম্বরে কণিকা

বলিউড নায়িকাদের হারিয়ে দিলেন কণিকা কাপুর। না, করোনা আক্রান্ত প্রথম বলিউড তারকা হিসেবে নয়, অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাকে। অবশ্য এর পেছনেও রয়েছে করোনা।
২০ মার্চ ইনস্টাগ্রামে কণিকা জানান, তিনি করোনায় আক্রান্ত। তার চিকিৎসা চলছে। অনুরাগীরা প্রথমে সহানুভুতি জানালেও, পরে যখন জানাজানি হয় মার্চের শুরুতে কোয়ারেন্টাইনে থাকার পরিবর্তে তিনি পার্টি করে বেরিয়েছেন! তখনই শুরু হয় সমালোচনা।
কণিকা কাপুরের নাম যারা এর আগে কোনোদিন শোনেনইনি, তাদের কাছেও কৌতূহলের কারণ হয়ে দাঁড়ান ‘বেবি ডল’ সিঙ্গার। তাতেই দীপিকা-ক্যাটরিনা-প্রিয়াঙ্কাকে পিছনে ফেলে গুগল সার্চ ইঞ্জিনের মোস্ট সার্চড বলিউড সেলেবের (ফিমেল) লিস্টে মার্চের ২০ তারিখ থেকে মার্চের ৩১ তারিখ পর্যন্ত রীতিমতো রাজত্ব করেছেন কণিকা। ভারতে ফিমেল বলিউড পারফরমারদের মধ্যে মানুষ সবচেয়ে বেশিবার খুঁজেছেন তাকেই।
গুগলের হিসাব বলছে, ২০ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কণিকা সম্পর্কিত দৈনিক সার্চের গড় সূচক ৮.৮৮। দীপিকা এবং প্রিয়াঙ্কার ক্ষেত্রে যা অনেকখানি কম। প্রিয়াঙ্কার ক্ষেত্রে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৪.৭১ এবং দীপিকার ক্ষেত্রে তা ৩.২৯।
অথচ এর আগে দীপিকা-প্রিয়াঙ্কাকে টক্কর দেওয়া তো দূর, কাছাকাছিও ছিলেন না কণিকা।
সার্চ ইঞ্জিন ‘ইয়াহু’তেও চিত্রটা একই রকম। মার্চের শেষে এবং এপ্রিলের শুরুতেই দীপিকা-প্রিয়াঙ্কাকে সরিয়ে রেখে মানুষ খুঁজেছেন কণিকাকে। উঠে এসেছেন এক্কেবারে পয়লা নম্বরে। ২০ মার্চ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ইয়াহু লিস্টে এক নম্বরে থাকা প্রিয়াঙ্কা চোপড়াকেও সরিয়ে দিয়ে ‘প্রথম’ হন কণিকা।
এখন অবশ্য কণিকা সেরে উঠেছেন। বাড়িও ফিরে গেছেন। তাকে নিয়ে হঠাৎ গজিয়ে ওঠা উৎসাহ গত কয়েক দিনে ভাটা পড়েছে। সার্চের সংখ্যাও কমছে ক্রমশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button