sliderস্থানিয়

বর্ষা মৌসুমে যাতায়াতের একমাত্র বাহন নৌকা, চরম দূর্ভোগে চরাঞ্চলবাসী

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুর উপজেলার দক্ষিণ চাঁদপুর স্কুল সংলগ্ন বাজারের পার্শ্ব হতে হারুকান্দিচর সংযোগস্থল অর্ধ কি.মি. সরকারি স্থাপনা ব্রীজ দীর্ঘ পাচ বছর যাবৎ অকেজো হয়ে পড়ে আছে। বর্তমানে পানির নিচে পড়ে আছে বিধ্বস্ত ব্রীজ,মনে হচ্ছে পানিতেই গিলে খেয়েছে ব্রীজ। কর্তৃপক্ষের নেই কোন পদক্ষেপ,দূর্ভোগ প্রহাতে হচ্ছে চরাঞ্চলের সর্বসাধারণ মানুষের। বর্ষার মৌসুমে যাতায়াতের একমাত্র বাহন নৌকা,চরম দূর্ভোগে চরাঞ্চলবাসী।

মোঃ শহীদুল ইসলাম (ভুক্তভোগী) জানান, ভেলাবাদ-চাদপুর সংযোগ স্থল ব্রীজটি দীর্ঘ পাচ বছর যাবৎ অকেজো হয়ে ধ্বসে পড়ে রয়েছে, এর কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এখনো।
নারায়নকান্দির মোঃ মুজিবুর রহমান জানান, অকেজো ব্রীজ নিয়ে আমরা একাধিকবার উপজেলা এলজিডি অফিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কোন ধরনের সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি।

দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়া প্রদীপ নামের এক শিক্ষার্থী জানান, বর্ষাকালে এখানে নৌকা দিয়ে খেয়া পারাপার হতে হয়, স্কুলমুখী শিক্ষার্থীদের ও কৃষি ভিত্তিক হারুকান্দি দূর্গম চরাঞ্চলের সর্বসাধারণের যাতায়াতে নানা সমস্যায় পড়তে হয়।
বিগত বছর গুলোতে জনপ্রতিনিধিরা অনেকেই প্রতিশ্রুতি দিলেও আদৌও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ।

এলাকাবাসীর জোরদার দাবি ওপর মহলে বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করা হোক।
হারুকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আহাদ জানান, প্রতিনিয়ত চরম দূর্ভোগ প্রহাতে হচ্ছে অত্র এলাকার স্থানীয় বাসিন্দাদের। ব্রীজটি হলে আশে-পাশের ৮-১০ কৃষি নির্ভর এলাকার খেটে খাওয়া মানুষের দূর্ভোগ লাঘব হবে।

এ বিষয়ে উপজেলা এলজিডি অফিস কর্তৃপক্ষ মুঠোফোনে জানান, বিষয়টি আমরা অবজ্ঞত আছি।
বিষয়টি ওপর মহলে কাছে স্নারক লিপি পাঠিয়ে জেলা এলজিডি অফিসের সহায়তায় আমরা অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button