খেলা

বর্ষসেরা টেস্ট একাদশে মুশফিক

গত বছর বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মুশফিকুর রহিমের টেস্ট অধিনায়কত্ব হারানো। তাঁকে হটিয়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় সাকিব আল হাসানকে। তা ছাড়া বিভিন্ন সময়ে উইকেটকিপিং নিয়ে অনেকে সামালোচনা সইতে হয়েছে। অথচ বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কই কি না বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে। ২০১৭ সালের টেস্ট ক্রিকেটে সবচেয়ে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের এই তালিকায় রাখা হয়। যে একাদেশে আছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিক।
মুশফিক ২০১৭ সালে আটটি টেস্ট ম্যাচ খেলেছেন। ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯ ও ভারতের বিপক্ষে ১২৭ রানের চমৎকার দুটি ইনিংস খেলেন তিনি। তা ছাড়া উইকেটের পেছনে দাঁড়িয়ে ১২টি ক্যাচ নিয়েছেন, এ ছাড়া দুটি স্টাম্পিংও করেন। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স এবং উইকেটকিপিংয়ে অসাধারণ নৈপুণ্যের পুরস্কার হিসেবে এই দলে জায়গা পান তিনি।
শুধু ব্যক্তিগত পারফরম্যান্সই নয়, গত বছর মুশফিকের অধিনায়কত্বে টেস্টে দারুণ কিছু সাফল্য পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের শততম টেস্ট জয় এবং ঘরের মাঠে অস্টেলিয়ার বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ছিল একটা মাইলফলক। সেই তাঁকেই টেস্ট অধিনায়কত্বে থেকে সরিয়ে দেওয়া হয়।
ফক্স স্পোর্টসের ঘোষিত এই একাদশে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিনজন করে এবং ইংল্যান্ড ও বাংলাদেশের একজন করে ক্রিকেটার রয়েছেন।
ফক্স স্পোর্টসের বর্ষসেরা টেস্ট একাদশ : স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, নাথান লায়ন (অস্ট্রেলিয়া),ডিন এলগার মরনে মরকেল, কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি (ভারত), মুশফিকুর রহিম (বাংলাদেশ) (উইকেটকিপার) ও জেমস এন্ডারসন (ইংল্যান্ড)। এন টিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button