উপমহাদেশশিরোনাম

বর্ষণে বিপর্যস্ত মুম্বাই, নিহত বেড়ে ৩৮

প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই। ৬ষ্ঠ দিনেও সেখানে বৃষ্টি অব্যাহত রয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রবল বর্ষণে মহারাষ্ট্রজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৮-এ পৌঁছেছে।
জানা গেছে, মুম্বাইয়ের অধিকাংশ এলাকাই জলমগ্ন রয়েছে। রেল, সড়ক ও বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
ভারতের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মুম্বাইতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবার বেলা ১২.৩৫-এ প্রায় ৪.৬৯ মিটার জলোচ্ছ্বাসেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, রত্নাগিরির তিওয়ারে বাঁধ ভেঙ্গে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ২২ জন। বাঁধের পাশের ১২টি বাড়ি ভেসে গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা।
অন্যদিকে, মালাদে দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩-এ পৌঁছেছে। ওয়াশিম জেলায় বন্যার জলে ভেসে গেছে চারজন স্কুলছাত্র। এদের মধ্যে ২ জনকে উদ্ধার করা গেলেও বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছে।
প্রবল বৃষ্টির কারণে বুধবার ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে মুম্বাই-বারাণসী মহানগরী এক্সপ্রেস, মুম্বাই-পুনে ইন্টারসিটি এক্সপ্রেস, পুনে-সোলাপুর এক্সপ্রেস, পুনে-মুম্বাই ডেকান এক্সপ্রেস উল্লেখযোগ্য। বিমান পরিষেবা এখনও বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button