
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যে সকল শহীদের আত্নত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জিত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ সহ শহীদের রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজন করা হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার প্রত্যুষে ৬.৩০ ঘটিকায় উপজেলা চত্ত্বরে প্রথমে তোপধ্বনির মাধ্যমে ও শহীদ মিনারে পুষ্প অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরবর্তী উপজেলা পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিজয় মেলা ও কুচকাওয়াজ এবং প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃপঃ কর্মকর্তা ডাঃ কাজী এ,কে,এম. রাসেল, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ জহুরুল ইসলাম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার জানান, সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করতে সক্ষম হয়েছি এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ সে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।




