sliderস্থানিয়

বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: “গড়বো ক্রীড়া সেতু বন্ধন- করবো বাধা দূরীকরণ” এই শ্লোগান প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপিত হয় ।

৬ এপ্রিল সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তীতে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডক কমিটির সদস্যবৃন্দ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ প্রমূখ ।

এছাড়াও ক্রীড়া সংস্থা ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেকেই উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃত্ব জানান,বর্তমান যুব সমাজ ও তরুন সমাজকে মাদকাসক্তের কবল থেকে রক্ষা করতে খেলাধুলা এবং সুষ্ঠু সাংস্কৃতির কোন বিকল্প নেই।

তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে আমাদের বর্তমান শিক্ষার্থীরা বিপদগামী থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button