বিবিধশিরোনাম

বরের বয়স ৮৩ বছর, কনের ৭৮!

হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেস যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাসিন্দা। ১৯৫৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পাঁচটি সন্তান জন্ম নেয়ার পরও ১৯৬৭ সালে তালাক হয়ে যায় এই দম্পতির। ৫০ বছর পর চলতি মাসের ১৪ তারিখকে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এ প্রবীণ জুটি। বরের বয়স এখন ৮৩ বছর। কনের ৭৮।
১৯৬৭ সালে তাদের তালাক হলেও বন্ধুত্ব অমলিন ছিল হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেসের। অন্য মানুষের সঙ্গে ঘরও বেঁধেছিলেন দুজনে। দুজনের দ্বিতীয় বিয়ে অনেক দিন টিকেছিল। ২০১৫ সালে হ্যারল্ডের দ্বিতীয় স্ত্রী ও লিলিয়ানের দ্বিতীয় স্বামী মারা যান। এর পর আবার পরস্পরের কাছাকাছি আসেন হ্যারল্ড ও লিলিয়ান।
ফক্স নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button