বরগুনায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মাহতাবুর রহমান, বরগুনায় প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করে। ১৭ মার্চ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৯ বরগুনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পুলিশ সুপার আব্দুস সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বরগুনা পৌর মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুভ্রা দাস, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, এনডিসি ফারহানা ইয়াসমিন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন ভাবে অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন আমরা এই জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছি এবং যথাযথভাবে অত্যন্ত গুরুত্বের সহিত এই দিবসটি পালন করেছি।
আমতলী উপজেলা আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাবেক অধ্যাপক মোঃ সাজাহান কবির উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি এম ওসমানী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র মোঃ নাজমুল আহসান নান্নু খান, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার ফকির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মুসা।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মতিয়ার রহমান আমতলী পৌর ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১০৩ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেন।
বরগুনা জেলার অন্যান্য উপজেলা গুলোতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।




