শিরোনাম

বন্য হাতির আক্রমণে ১ বৃদ্ধ নারীর মৃত্যু,বাড়িঘর তছনছ

সীমান্ত প্রতিনিধি : বান্দরবান জেলার লামা উপজেলায় সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমনে ১ বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আশ্রাফিয়া বেগম (৭০) সে সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।লোকজন ফজরের নামাজ পড়তে উঠলে তালুকদারের বসতবাড়ি তছনচ অবস্হায় দেখতে পায় এবং এক পাশে বৃদ্ধ নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে, তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
প্রত্যেক্ষদর্শীরা জানান, প্রতিনিয়ত রাতের বেলায় অন্ধকার হওয়ার সাথে সাথে আন্ধারি এলাকা ও তার আশপাশে বন্য হাতির পাল হামলা চালায়। অনেকের ধান, নানান ধরনের ফসলি ক্ষেত, বাগান ও বসতবাড়ি ভাংচুর ও ক্ষয়ক্ষতি করে।
সরই ইউনিয়নের পুলিশ ফাঁড়ির আইসি মো. মাঈন উদ্দিন বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে হাতির আক্রমণে নিহত মহিলার লাশ উদ্ধার করেছি।
এলাকার জনগনকে বন্য হাতির আক্রমন থেকে রক্ষা পেতে সজাগকাল থাকতে আহবান জানান ও গণস্বাক্ষরে লাশটি পোস্টমর্টেম না করে ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button