আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বন্যা কবলিত লুইজিয়ানা রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যাপক বন্যা কবলিত লুইজিয়ানায় রোববার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানে বিভিন্ন বাড়ি ও গাড়িতে আটকা পড়া সাত হাজারের বেশী লোককে উদ্ধার করেছে জরুরি কর্মীরা। হোয়াইট হাউস একথা জানায়।
কর্মকর্তারা জানান, এ রাজ্য ভয়াবহ বন্যায় প্লাবিত হওয়ায় অব্যাহতভাবে দায়িত্ব পালন করে চলা উদ্ধার কর্মীদের সহযোগিতার ব্যাপারে কেন্দ্রের জরুরি অর্থায়ন সহজলভ্য করতে এ পদক্ষেপ নেয়া হয়।
এদিকে সেখানে এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো আরো একজন নিখোঁজ রয়েছে।
বন্যার ‘ঐতিহাসিক’ রেকর্ডের কথা উল্লেখ করে গভর্নর জন বেল এডওয়ার্ড বলেন, ‘এটি একটি মারাতœক ঘটনা।’
তিনি বলেন, ‘সেখানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এটি এখনো একেবারে শেষ হয়নি। তবে বৃষ্টিপাতের ব্যাপকতা অনেক কমে এসেছে। সেখানে বৃষ্টিপাত ক্রমেই পশ্চিম দিকে ধাবিত হচ্ছে এবং বন্যা কবলিত কিছু এলাকায় সূর্য্যরে মুখ দেখা যাচ্ছে।
টানা বর্ষণ এবং বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু হওয়ার তিন দিন পর রোববার এ অঞ্চলের বিশাল এলাকা পানিতে তলিয়ে যায়।
এ ঘটনায় সেখানকার বাসিন্দাদের উদ্ধারে স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংস্থা একসাথে কাজ করছে।
শেরিফের বিভাগ স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, রাজধানী ব্যাটন রুজের কাছের লিভিস্টোন প্যারিশ থেকে হাজার হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে।
লুইজিয়ানা ন্যাশনাল গার্ড জানায়, তারা প্রায় ৫শ’ লোক ও ৬১ টি পোষা প্রাণী উদ্ধার করেছে।
কোস্ট গার্ড জানায়, তারা শনিবার হেলিকপ্টার ব্যবহার করে ৫০ জনের বেশী লোককে উদ্ধার করে। বিভিন্ন ভবনের ছাদ ও গাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button