slider

বন্ধ হচ্ছেনা অবৈধ জাল দিয়ে মাছ নিধন

মাহতাবুর রহমান, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভার লঞ্চঘাটে পায়রা (বুড়িশ্বর) নদীতে ৫ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বরগুনা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার। এসময় অবৈধ দু’টি বেহুন্দি জাল, তিনটি নৌকা, কয়েকটি ড্রাম ও কিছু ছোট মাছ জব্দ করেছেন। এক একটি জালের দৈর্ঘ্য ৩০ফুট-৯০ ফুট এবং ইঞ্জিন চালিত ৩টি কাঠের নৌকা যার দৈর্ঘ্য ২০ফুট-২২ ফুট। অভিযানকালে দুজন জেলে মোঃ মঞ্জু বয়স ৪০, মিলন বয়স ৩৫ কে আটক করা হয়, দুজনের বাড়ি বরগুনা সদরের পুরাকাটা গ্রামে।

হালিমা সরদার নিশ্চিত করেছেন দুইজন জেলের নামে মামলা ও ৫০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জাল দুইটি পুড়িয়ে ফেলা হয়েছে এবং নৌকা তিনটা নিলামে একটি ৫০০০ টাকায় একটি ২৩০০ টাকায় ও একটি ৪০৫০ টাকায় মোট ১১৩৫০ টাকায় বিক্রি করেছেন। এ সময় আরো উপস্থিত ছিল আমতলী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হিমু গাজী সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button