দূর্ঘটনাশিরোনাম

বনানীর অগ্নিকাণ্ডে নিহত ৭

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে দগ্ধ ও ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী।
নিহতরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর এফআর টাওয়ারে আগুন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে।
ভবন থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছেন দমকলকর্মীরা।
হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button