slider

বনপাড়া পৌরসভার উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার ২৮টি ঈদগাহ সজ্জিত করণ, ৯টি হেফজখানায় ইফতার করা এবং বিভিন্ন মসজিদে দায়িত্বরত ১১০ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন ইমাম-মুয়াজ্জিনসহ মসজিদ ও হেফজখানা কমিটির নেতাদের হাতে মোট দুই লাখ ৬২ হাজার টাকা তুলে দেন।

নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মাসুদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, বনপাড়া পৌর ইমাম কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসাইন ও সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের এবং মাওলানা আব্দুল মান্নান তিরাইলী বক্তব্য রাখেন।

এ সময় মেয়র কেএম জাকির হোসেন বলেন, আমরা সবার সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে চাই। বিভিন্ন মসজিদে কর্মরত ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা খুবই কম। তাই তারা যেন সঠিকভাবে ঈদের আনন্দ করতে পারেন সেজন্য পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও সম্মানী ভাতা দিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button