বধ্যভূমিতে পরিবেশ থিয়েটার মঞ্চায়ন উপলক্ষে নাট্যকর্মী বাছাই বিষয়ক কর্মশালা

মানিকগঞ্জ থেকে সংবাদদাতা : “সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা করি,নারী নির্যাতনকে না বলি” এই স্লোগানকে ধারণ করে নারীবান্ধব বহুত্ববাদী সাংস্কৃতিক চেতনা সম্মৃদ্ধ সমাজ বিনির্মানে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ অঞ্চলে কাজ করছে।
তারই ধারাবাহিকতায় অাজ মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির কার্যালয়ে জেলা শিল্পকলা একাডেমি ও বারসিক এর যৌথ অায়োজনে বধ্যভূমিতে পরিবেশ থিয়েটার মঞ্চায়ন উপলক্ষে নাট্যকর্মী বাছাইপর্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা অাক্তারের সভাপতিত্বে যুব নাট্যকর্মীদের উৎসাহ মূলক অালোচনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. দিপক কুমার ঘোষ,মানিকগঞ্জ এনপিঅাই এর অধ্যক্ষ মো. ফারুক হোসেন বারসিক অাঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়,কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাকিল অাহমেদ সনেট।
ধারণাপত্রে ও অালোচনায় বক্তারা বলেন – মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত অাজকের প্রজন্ম বধ্যভূমিতে পরিবেশ থিয়েটার মঞ্চায়নের লক্ষ্যে সারাদেশব্যপী নাট্যকর্মী বাছাইপর্বে সকলেই তালিকাভুক্ত হোক তার সৃজনশীলতার মাধ্যমে অামরা সেটি প্রত্যাশা করি। সমাজে চলমান নারী নির্যাতন ও সামাজিক সহিংসতা প্রতিরোধে নাটক হয়ে উঠুক প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা। অংশগ্রহণকারী সকলেই নাটকের ভাষায় নারী নির্যাতনকে না বলেন এবং সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রত্যয় ব্যাক্ত করেন।




