Uncategorized

বদলগাছীতে পরাজিত মেম্বার প্রার্থীকে শান্তনা দিতে গিয়ে মেম্বার প্রহৃত সমর্থক নিহত-১

মো:শাকিল হোসেন বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে পরাজিত মেম্বার প্রার্থীকে তার বাড়ীতে শান্তনা দিতে গিয়ে নির্বাচিত মেম্বার প্রহৃত হওয়ার ঘটনা ঘটেছে এবং তার সমর্থক বিধান চন্দ্র নিহত হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চকাবীর এনায়েতপুর গ্রামে নব নির্বাচিত মেম্বার গত সোমবার বেলা ২টায় তার সমর্থকদের নিয়ে একটি আনন্দ মিছিলের মাধ্যমে বাড়ী বাড়ী গিয়ে লোক জনদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
বেলা আড়াইটার দিকে মেম্বার শাহিন এনায়েতপুর গ্রামের তার প্রতিদন্দি পরাজিত মেম্বার প্রার্থী মিজানুর রহমান মজনুর বাড়ীতে শান্তনা সাক্ষাতকরতে যায়। এ সময় বাড়ীর বাহিরে আনন্দ মিছিল চলছিল। আনন্দ মিছিলের স্লোগান পরাজিত প্রার্থী ও প্রার্থীর লোকজন নির্বাচিত মেম্বার শাহিন ও তার লোকজনদের উপর চড়াও হয়।
এক পর্যায়ে বাড়ীর ভিতরে তাদের মারপিট করে। নির্বাচিত মেম্বার শাহিনের সাথে মারপিটের শিকার হন তার সমর্থক বিধান চন্দ্র ওড়াও। মারপিটের এক পর্যায়ে পরাজিত প্রার্থীর লোক জন মসজিদের মাইকে ঘোষনা করেন নির্বাচিত মেম্বার তাদের বাড়ীতে হামলা করেছে।
এ ঘটনায় দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। দুপক্ষের সংঘর্ষে কম পক্ষে উভয় গ্রুপের ৭/৮ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় বিধান চন্দ্রকে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙলবার বেলা ২টায় বিধানের মৃত্যু হয়। গ্রামবাসী জানায় নির্বাচনে ভোট কিনা নিয়ে দু প্রর্থীর সৃষ্ট দন্দের জের ধরে মারপিটের ঘটনা ঘটে। বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানায় সোমবার দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ নিয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আহত বিধান মারা গেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button