Uncategorized

বদরগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

রঙপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে শ্যামপুর সুগার মিলস হাইস্কুলের এক শিক্ষার্থী(১৫)কে জোর করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন একই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু(৪০)। তিনি রংপুর সদর উপজেলার পুটিমারী এলাকার নজরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার ওই শিক্ষার্থী বাদী হয়ে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে। পরে অভিযোগখানা মামলা হিসেবে রেকর্ড হলে পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখায়। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী।
অভিযোগ সুত্রে জানা যায়, ৩০জুন সকালে ওই শিক্ষার্থীকে ফরম পূরণের কথা বলে স্কুলে ডেকে নেন শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু। এসময় স্কুলে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষক রশি দিয়ে প্রথমে ওই শিক্ষার্থীর হাত বাঁধে এবং পরে রুমাল দিয়ে মুখ বেঁধে নবম শ্রেণির পাঠদান কক্ষে ধর্ষণ করে। এরপর ওই শিক্ষার্থীকে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে স্কুলের পেছন দরজা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বিষয়টি এলাকার লোকজনের মাঝে জানাজানি হলে তাদের সহায়তায় ওই শিক্ষার্থী বদরগঞ্জ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে।
বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button