শিরোনাম

বদরগঞ্জে বাড়ির মালিকের ছেলে কর্তৃক ভাড়াটিয়ার মেয়ে ধর্ষিত

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে বাসার মালিকের ছেলে কর্তৃক ভাড়াটিয়ার মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।
শনিবার রাতে পৌর শহরের বালুয়াভাটা এলাকার আদর্শপাড়ায় এঘটনা ঘটে। মামলা সুত্রে জানা যায়, আদর্শপাড়ার হানিফুলের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলাই এলাকার ওই ব্যক্তি। ওই রাতে হানিফুলের পরিবার বাড়িতে না থাকার সুযোগে ভাড়াটিয়ার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ঘরে ডেকে জোরপূর্বক ধর্ষণ করে বাসার মালিকের ছেলে রায়হান হক(২৬)। বিষয়টি মেয়ের পরিবারে জানাজানি হলে থানায় মামলা হয়। ওই মামলায় বাদী হন মেয়েটির বাবা।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button