Uncategorized

বদরগঞ্জে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরশাদ হোসেনের সভাপতিত্বে ওই আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সরকার প্রমুখ। আলোচনা শেষে এক অডিও বার্তায় ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী। দিনের শুরুতেই ভ্যাকসিন নেন রামনাথপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রেবা রায় শুক্লা।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button