Uncategorized

বদরগঞ্জে আমন ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে একটি আমন ক্ষেত থেকে রওশন আরা বেগম(৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের বড়চণ্ডিপুর এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
ছেলে আনোয়ার হোসেন ও রায়হান আলী জানান-শনিবার বাবার সাথে ঝগড়া করে মা বাড়ি থেকে বের হয়ে গেলেও আর ফিরে আসেননি। পরদিন রোববার সকালে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ফাটকের ডাঙ্গা এলাকার একটি আমন ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
সকাল ১১টা ৪৫মিনিটে বদরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, রওশন আরার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এথেকে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ আমনক্ষেতে ফেলে দেয়া হয়। তবে এসময়ের মধ্যে থানায় কোন অভিযোগ হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button