
মোঃ কামরুল ইসলাম রানা, রাংগামাটি প্রতিনিধি: বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই এই জোরালো স্লোগানে রাঙামাটিতে নতুন করে যাত্রা শুরু করল পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পৌর কমিটি। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় রাঙামাটি জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা কমিটির আয়োজনে এক প্রাণবন্ত সভায় এ কমিটি গঠিত হয়।
সর্বসম্মতিক্রমে ঘোষিত ১৩ সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি উদয়ন বড়ুয়া এবং সহ-সভাপতি সনেট চৌধুরী। সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, যুগ্ম-সম্পাদক প্রকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রবেট বড়ুয়া, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক সম্রাট বড়ুয়া, ক্রীড়া সম্পাদক পিন্টু বড়ুয়া, মহিলা সম্পাদক ক্যামি বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিকি বড়ুয়া। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সজল বড়ুয়া, দুকুল বড়ুয়া (দুলু), জুয়েল বড়ুয়া, সোহেল বড়ুয়া ও জয়া বড়ুয়া।
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সহ-সভাপতি নয়ন বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক তপু বড়ুয়া, অর্থ ও যুব সম্পাদক তেমিয় বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবদত্ত মুৎসুদ্দী এবং দপ্তর সম্পাদক রুবেল বড়ুয়া।
ঘোষিত এই পৌর কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং বড়ুয়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।




