অর্থনৈতিক সংবাদশিরোনাম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ধর্মঘট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উন্নয়ন কাজের শ্রমিকরা, উৎপাদন কাজে নিয়োগের দাবিতে প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি করছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) চতুর্থদিনের মত গত ২৩ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে আজ পর্যন্ত এই অবস্থান কর্মসুচি পালন করছে শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা তাপবিদুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান নেয়ায়, কেন্দ্রের ভিতরে কেউ আসা যাওয়া করতে পারেনি একমাত্র আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়া কোন মোটর যানও ভিতর-বাহির হতে দেখা যায়নি।
শ্রমিক আন্দোলন পরিচালনাকারী কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের আমাদের তৃতীয় ইউনিটে নিয়োগ দেয়ার প্রতিশ্রুতি থাকলেও, কর্তৃপক্ষ আমাদের নিয়োগ না দিয়ে, বাহির থেকে অদক্ষ ব্যক্তিদের শ্রমিক পদে নিয়োগ নিয়ে বাণিজ্য শুরু করেছে। আক্ষেপ করে আরো বলেন, দেশে লাখো রোহিঙ্গাদের বাসস্থান ও খাদ্যের ব্যবস্থা করেছে সরকার আর আমাদের এই কয়েকজন শ্রমিকের কর্মসংস্থান এর ব্যবস্থা কি সরকার নিতে পারে না ।
শ্রমিক আন্দোলনকারী কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে নিয়োগ দেয়ার জন্য তাপবিদুৎ কর্তৃপক্ষকে কয়েক দফা সুপারিশ করলেও তাপবিদুৎ কর্তৃপক্ষ সেই সুপারিশ গ্রহণ করেনি। তাই এখন আন্দোলন ছাড়া আর কোন উপায় নেই। এজন্য তারা নিয়োগ না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছেন।
উল্লেখ্য আন্দোলনকারী শ্রমিকরা বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের নির্মাণ কালিন উন্নয়ন শ্রমিক হিসেবে কর্মরত ছিল, তৃতীয় ইউনিটের উন্নয়ন কাজ শেষে উৎপাদন কাজে নিয়োগ দেয়ার কতৃপক্ষের প্রতিশ্রতি থাকলেও, তাপবিদুৎ কেন্দ্রের চীনা ঠিকাধারি প্রতিষ্ঠান হারবীন ইন্টারন্যাশনাল, তাদেরকে নিয়োগ না দিয়ে বাহির থেকে শ্রমিক নিয়োগ দেয়া শুরু করলে তারা আন্দোলনে নামে। এবং গত এক বছর থেকে তারা উৎপাদন কাজে নিয়োগের জন্য আন্দোলন করে আসছে।
এদিকে বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম এই আন্দোলনকে বহিরাগত আন্দোলন হিসেবে চিহ্নিত করে বলেছেন, আন্দোলনকারীরা তাপবিদুৎ কেন্দ্রের কোন শ্রমিক নয়, অথচ তাপবিদুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিদুৎ কেন্দ্রটির কাজের অসুবিধার সৃষ্টি করেছে। প্রধান প্রকৌশলী আরো বলেন আন্দোলনের কারণে বিদুৎ উৎপাদনে কোন প্রভাব পড়েনি। বিদুৎ কেন্দ্রের উৎপাদন স্বাভাবিক রয়েছে, তবে তাপবিদুৎ কেন্দ্রের ভিতরে কর্মরত শ্রমিকদের প্রবেশ করতে বাধা প্রধান করলে সেক্ষেত্রে প্রভাব পড়তে পারে।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button