slider

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদ এর কমিটি ঘোষণা

খাইরুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ ২৯ অক্টোবর ২০২২ ইং ময়মনসিংহ মহানগর এর আওতাধীন ১৪ নং ওয়ার্ডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদ কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদের সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানয়ের সহধর্মিনী বেগম নুরুন্নাহার শেফালী । আরো উপস্থিত ছিলেন ডক্টর কৃষিবিদ সামছুন্নাহার পারভীন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার মহিলা আওয়ামী লীগের নেত্রী বৃন্দগণ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান স্কুলএন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও অত্র কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওমী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও প্রিন্ট মিডিয়া। আরো উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড কমিশনার ফজলুল হক উজ্জ্বল । উক্ত অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদের ১৪ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে হাজেরা আলমগীর উর্মি ও সাধারণ সম্পাদক হিসেবে শিউলি আক্তার কে নির্বাচিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button