slider

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে সাধারণ জ্ঞান চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরে নেছারাবাদে “স্বরূপকাঠি গ্রন্থাগার” এর উদ্যোগে আগষ্ট মাসের বিষয় ভিত্তিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ” বিষয়ে সাধারণ জ্ঞান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় গ্রন্থাগারের হল রুমে প্রধান অতিথি নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন।
এ সময় গোলাম হাফিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, আমিনুল ইসলাম তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষক, সরকারী স্বরূপকাঠী মডেল মা:বি: ও আজীবন সদস্য,
স্বরূপকাঠী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: মনিরুল ইসলাম রনি, আব্দুল কাদের জিলানি, রাজিব, লিটন, মাসুম, নাসির, মৃত্যুঞ্জয় ঘোষ এবং পুরস্কার বিজয়ী বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা।
পুরস্কার বিতরণ শেষে স্বরূপকাঠী গ্রন্থাগারের এক যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button