slider

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ফুটবল বিতরণ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন(বুধবার)সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সুরীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ রাফিউল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মোরাদ হোসেন খান,কদ্দুস হাওলাদার,মো:শাহিনুর ইসলাম সহ কাকড়াজান ক্লাস্টারের ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/শিক্ষিকা বৃন্দ প্রমুখ।

দ্বিতীয় রাউন্ডের এ খেলা শেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ও কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল ৩৪ টি স্কুল প্রধান শিক্ষকের হাতে ১ টি করে ফুটবল তুলে দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button