slider

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনীদের ফাঁসির রায় কার্যকর করতে হবে- এমপি শাওন

আবদুস সাত্তার, লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার খুনিদের বিদেশ থেকে ফাঁসির রায় কার্যকর করতে হবে। খন্দকার মোশতাক ও জিয়া ষড়যন্ত্র করে ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে জেল খানায় নির্মমভাবে হত্যা করেছে। ইতিহাসে জঘন্যতম ঘটনা। তিনি বলেন, জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যাকাণ্ড ইতিহাসে জঘন্নতম ।
বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
আলোচনা সভায় লালমোহন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, দিদারুল ইসলাম অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, ফরহাদ হোসেন মুরাদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button