শিরোনামশীর্ষ সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের পুনর্নির্বাচিত সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এর পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং সেখানে বঙ্গবন্ধুর অপর একটি প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট ভবনটির যে সিঁড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, শেখ হাসিনা সেখানে ফাতিহা পাঠ করেন এবং বিশেষ মুনাজাতে অংশ নেন।
গত ২২ ও ২৩ অক্টোবর এ উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ওবায়দুল কাদের প্রথমবাক্ষারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button