slider

বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, তেমনি শেখ হাসিনা না থাকলে এদেশ উন্নতি হতো না —খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ যেমন স্বাধীন হতো না, তেমনি তাঁরই সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা না থাকলে এদেশ উন্নতির এই অবস্থায় আসতো না, বাংলাদেশ বিশে^র দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারতো না, পারতো না, পারতো না। আপনারা কৃষককূল ভুলে গেলে চলবে না, এই সারের জন্যই ১৯জন কৃষককে জীবন দিতে হয়েছে খালেজা জিয়ার আমলে। ইরি আবাদ করার জন্য ডিজেলের জন্য কন্টেইনার নিয়ে ছুটে বেড়িয়েছেন, বিদ্যুতের অভাবে হাজার হাজার বিঘা জমিতে পানি দিতে না পারায় সেই ধান মরে গেছে আপনারা দেখেন নাই? আর এখন কৃষক বান্ধক সরকার শেখ হাসিনার নেতৃত্বে এ সরকারের নীতি এক ইঞ্চ জমিও পতিত পড়ে থাকবে না। ২১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ ২০২২-২৩ মৌসুমে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান।
উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) বজলুর রশীদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, মনোরঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ¦ল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২শ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি (যার মূল্য ১৫ লক্ষ ৫২ হাজার ৫শ টাকা), ৪০ জন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে প্রতিজন ২ হাজার ৪শ টাকা করে মোট ৯৬ হাজার টাকা, ২০ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে প্রতি জন ৬ হাজার টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে (ছাত্রী) বাইসাইকেল বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button