slider

বঙ্গবন্ধুর কারনেই স্বাধীন বাংলাদেশ গঠন সম্ভব হয়েছে-এমপি শাওন

আবদুস সাত্তার, লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষার অধিকার আদায়ের আন্দোলন থেকেই মুলত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার বীজ বুনেছিলেন। বঙ্গবন্ধুর কারনেই বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ গঠন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রভাত ফেরী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এমপি শাওন আরো বলেন, দেশের জন্য ভাষার জন্য যাদের জীবন বিলীয়ে দিয়েছে তাদের ত্যাগ কোন দিন জাতি ভুলবেনা। আমাদের প্রজন্মকে বোঝাতে হবে তারা যেন জাতির সূর্য সন্তানের সম্মান দেখাতে ভূলে না।

২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। মঙ্গলবার সকালে বিশাল প্রভাত ফেরী শেষে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে চিত্রাংকন ও ৭ ই মার্চের ভাষনের উপর প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমপি শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহকারী কমিশনার ভুমি এমরান মাহমুদ ডালিম, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন সহ সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন ।

ফুলেল শ্রদ্ধা নিবেদন কালে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর এবং দলীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button