বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদ নির্ধারিত কর আদায়

সোহাগ মাহবুব: সোমবার সকালে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদ নির্ধারিত কর আদায় কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
কর আদায় কার্যক্রমের উদ্বোধন করেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম।
উদ্বোধন কালে তিনি বলেন মুজিব বর্ষ -২০২০ খ্রি, নিপীড়িত-বঞ্চিত মানুষের অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং করোনা প্রণোদনা হিসেবে দুই বছরের কর মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেখেরকোলা ইউনিয়নের সকল নাগরিক এই সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যারা শেখেরকোলা ইউনিয়নের মুক্তিযোদ্ধা রয়েছেন তারা কর আওতার বাহিরে থাকবে। তিনি আরো বলেন, নাগরিক অধিকার ও মওকুফ সুবিধা গ্রহণে ০৯নভেম্বর-২০খ্রি থেকে আগামী ২৫নভেম্বর-২০ খ্রি. পর্যন্ত সময়কালের মধ্যে কর সুবিধা গ্রহণ করতে হবে। ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের কর মওকুফ সুবিধার আওতায় পরবে। এবং মওকুফ সুবিধা গ্রহণ করতে অতীতের বকেয়া কর পরিশোধ করতে হবে। উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা পরিবারে কর মওকুফ এর জমা রশিদ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউপি সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, জাহাঙ্গীর হোসেন ফিট (এপিপি) জজকোর্ট বগুড়া, এমএসকেএস নির্বাহী পরিচালক মোখলেছার রহমান মাষ্টার, সচিব আজিজুল হক, ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ খোকা, সাহিদুল ইসলাম, শেখেরকোলা ইউপি কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সওদাগর শাহিন আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রঞ্জু হোসেন তোজাম প্রমুখ।




