রাজনীতিশিরোনাম

বগুড়া উপনির্বাচনে বিএনপির সিরাজ জয়ী

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ জয় পেয়েছেন। আজ সোমবার বিকেল ৫টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট শেষ হওয়ার সাড়ে তিন ঘণ্টার মাথায় রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীকে গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এস এম টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী মো. নূরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে পেয়েছেন সাত হাজার ২৭১ ভোট।
একাদশ জাতীয় সংসদে বিএনপির আসন সংখ্যা ছয়টি। এ ছাড়া সংরক্ষিত আসনে একজন নারী সদস্য রয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদরের এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট চলে।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগ ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button