শিরোনাম

বগুড়ায় পুলিশ, কারারক্ষীসহ ১৭ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় পুলিশ সদস্য, কারারক্ষীসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এর মধ্যে ১৭টি রিপোর্ট ফল পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে শেরপুর উপজেলায় ৩ জন, গাবতলী উপজেলায় ৪ জন এবং বগুড়া সদরের বাসিন্দা ১০ জন। শেরপুরে আক্রান্ত ৩ জনের মধ্যে শেরপুর থানার এক পুলিশ কনস্টেবল রয়েছেন।
বগুড়া সদরে আক্রান্ত ১০ জনের মধ্যে ছয়জন জেলা কারাগারের কারারক্ষী বলে জানিয়েছে সিভিল সার্জন।
বুধবার পর্যন্ত বগুড়া জেলায় মোট আক্রান্ত ১১২ জন। এদের মধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button