slider

বগুড়ার রায়নগরে ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম ও সাঃ সম্পাদক আব্দুর রউফ

সোহাগ মাহবুব,বগুড়া : রবিবার (১০ই এপ্রিল) বিকালে বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রায়নগর ইউনিয়ন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা রাফিউল ইসলামের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ছাড়া বাংলার মাটিতে আর কোন নির্বাচন হতে দেওয়া যাবেনা,আগামী নির্বাচনে খেলার মাঠে আওয়ামীলীগের সাথে গনতন্ত্র পূনঃউদ্ধারে বিএনপির খেলা হবে এবং সেই খেলায় বিএনপি জয়লাভ করে গনতন্ত্র ফিরিয়ে এনে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে। এ জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সু-সংগঠিত হয়ে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর এসএম তাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক,মাষ্টার হারুনুর রশীদ, একেএম ইদ্রিস আলী, বুলবুল ইসলাম, রফিক, আব্দুল করিম, রফিক, আবু তাহের,রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন,সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়া লিমটন,সাইফুজ্জামান চুন্নু,মুক্তার হোসেন,শহিদুল,প্রভাষক নেছার উদ্দিন,এমদাদুল হক,আব্দুর রাজ্জাক,আব্দুল খালেক,সোবাহান,সুজন প্রাং, খোকন, নিলু, বায়েজিদ হোসেন, আছলাম আলী, শাহিনুর ইসলাম, শহিদুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি আনোয়ারুল ইসলাম মুকুল, সাঃ সম্পাদক খালিদ হাসান আরমান, পৌর যুবদল নেতা আবু শাহীন, মাহাদী হাসান তমাল, সুজন, আক্কাস, বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা রায়হানুল হক রনি,মাসুদ রানা মাছুম,সোহেল, বাপ্পী,কৃষকদল নেতা দুলু,শ্রমিকদল নেতা রেজাউল, আরিফুল,মামুন,মেহের,সাজেদুল,মামুন, স্বেচ্ছাসেবকদল নেতা ডাবলু,ছনি,তারেক রাহাত,বায়েজিদ।
ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর শাকিরুল আলম সীমান্ত, মীর মুন,সাদ্দাম হোসেন,জাদিদ আল হাসান ,তারেক,মীর তাইব,আল আমিন,তানজিল, পৌর ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম,শাহিন আলম,শাকিব হোসেন,রাকিব হাসান,প্রমুখ।
পরে রাফিউল ইসলাম কে সভাপতি,ময়েন উদ্দিনকে সিনিয়র সহ- সভাপতি,রাসেল ইসলামকে সহ- সভাপতি, আব্দুর রউফকে সাধারন সম্পাদক,রবিউল ইসলাম সৈকতকে যুগ্ন সম্পাদক ও সামির ইবনে সাদকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।
শেষে জিয়া পরিবার সহ দেশ জাতীর কল্যান কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button