বগুড়ার কাহালুতে দশ টি বিদেশী পিস্তল, গুলি ও ফেন্সিডিল সহ আটক ৩

বগুড়া প্রতিনিধি : বুধবার বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অস্ত্র, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কাহালু থানার ভাগদুবড়া ঈদগাহ্ এলাকা থেকে ১০ (দশ) টি বিদেশী পিস্তল, ১০ (দশ) রাউন্ড গুলি, ১৩৬ বোতল ফেন্সিডিল আটক করে । ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) সন্তু বিশ্বাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ০১ (এক) টি সবজি বোঝাই ট্রাক (যার গাড়ী নং- ঢাকা মেট্রো- ট ২০-৫৬৮০), ১০ (দশ) টি বিদেশী পিস্তল, ১০ (দশ) রাউন্ড গুলি, ১৩৬ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো০১। মোঃ ছোটন (২৪), পিতা- রফিকুল ইসলাম, সাং- ভাতশা লালিপাড়া, থানা- সদর, জেলা- জয়পুরহাট, ০২। ড্রাইভার মোঃ কাবিল হোসেন (৩২), পিতা- মোঃ বাবু মন্ডল, সাং- কেশবপুর, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট, এবং ০৩। হেলপার- মোঃ সেভেন হোসেন (২৮), পিতা- মোঃ আজিজুল হক, সাং- কার্তিকাহা, থানা- বদলগাছী, জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব সন্তু বিশ্বাস এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ আতাউর রহমান, এএসআই(নিঃ) মোঃ শামছুল হক, নায়েক মোঃ আবুল ফজল, মোঃ সোহেল মাহমুদ, কনস্টেবল মোঃ সাইফ ইকবাল, আহসান হাবিব, রিপন হোসেন, শামীম হোসেন, এবং আনোয়ার হোসেন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,৩৬,০০০/- (এক লক্ষ ছত্রিশ হাজার) টাকা, এবং




