ট্রেনে চড়ে আপনি যেখানেই যান না কেন, টিকিট লাগবে না। কোনো কল্পকাহিনী নয়, এমনটা বাস্তবেই ঘটছে। তবে এর জন্য যেতে হবে সুদূর নেদারল্যান্ডসে। গত ২৮ মার্চ থেকে পুরো এক সপ্তাহ এই বিশেষ সুবিধা পেলো দেশটির ট্রেনযাত্রীরা।
.jpg)
মূলত বই পড়ায় উৎসাহ দিতে ১৯৩২ সাল থেকেই নেদারল্যান্ডসে শুরু হয়েছিল সপ্তাহব্যাপী বইয়ের উৎসব ‘বোকেনউইক’। ডাচ শব্দ ‘বোকেন’এর অর্থ বই। প্রতিবছর এ উৎসবের অঙ্গ হিসেবে দেশ জুড়েই চলে নানা ধরনের সাহিত্য উৎসব। এমনকি প্রিয় বইয়ের পাতায় লেখকের স্বাক্ষরও পেয়ে যান সাহিত্যপ্রেমীরা।
.jpg)
‘বোকেনউইকে’এ নানা সুযোগসুবিধাও পাওয়া যায়। আপনি যদি কোনো লাইব্রেরির সদস্য হন, তা হলে বিনামূল্যে একটা বই পেয়ে যাবেন। এই উৎসবটির কথা মাথায় রেখেই বিখ্যাত কোনো লেখক একটা বিশেষ উপন্যাস লেখেন। আর সেই বইটা এই সময় নানা ভাবে বিনামূল্যেও বিতরণ করা হয় নেদারল্যান্ড বাসিদের।
.jpg)
বার্ষিক এই উৎসবের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছিল ডাচ স্টেট রেলওয়ে কোম্পানি। শুধু কি বই বিতরণ, ট্রেনের মধ্যেই ইয়ান সিবেলিঙ্কের বুক রিডিং-এর ব্যবস্থাও করেছিলেন রেল কর্তৃপক্ষ।
.jpg)
শুধুমাত্র ট্রেনেই নয়, দেশটির যে কোনো বইয়ের দোকান থেকে সাড়ে ১২ ইউরো দিয়ে (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১,১৬২টাকা) বই কিনলেই ‘ইয়াস ভ্যান বেলফ্ত’ বিনামূল্যে দিয়েছিলো।



