আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফ্লোরিডার লেকের পাড়ে হঠাৎ শতশত সাপ!

হঠাৎ সাপের অত্যাচারে দিশেহারা আমেরিকার ফ্লোরিডাবাসী। লেকল্যান্ডের হোলিংসওয়ার্থ লেকে তারা কয়েক দিন ধরে শতশত সাপ দেখতে পাচ্ছেন।
স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে সাপ-রহস্য উদ্‌ঘাটন করতে নামে লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদপ্তর।
কর্মকর্তারা বলছেন, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে হইচই করছে।
লেকের চারপাশে টেপ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মানুষকে সতর্ক করতে সেখানে লিখে দেয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা।
অধিদপ্তরের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, ‘প্রজনন ঋতু শুরু হওয়ায় লেকে সাপ জড়ো হয়েছে। এরা খুব একটা বিষধর নয়। মানুষ আগে থেকে আক্রমণ না করলে সাপগুলো সহজে তাড়া করে না।’
‘মৌসুম শেষ হলেই তাদের আলাদা-আলাদা জায়গায় চলে যাওয়ার কথা।’
‘ইকোসিস্টেমের জন্য সাপ খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের বিরক্ত করা উচিত নয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button