বিবিধশিরোনাম

ফ্রান্সবিরোধী পোস্ট করায় ১৫ বাংলাদেশিকে বিতাড়িত করল সিঙ্গাপুর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফ্রান্সবিরোধী পোস্ট করায় ১৫ বাংলাদেশিকে বিতাড়িত করেছে সিঙ্গাপুর। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এই বাংলাদেশিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়া ও সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির অভিযোগ এনেছে দেশটির সরকার। তবে, সেসব ফেসবুক পোস্টের বিস্তারিত প্রকাশ করেনি সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
বাংলাদেশিদের বিতাড়িত করার বিষয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকেই এই বিষয়ে নজর রাখছিল দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এবং তাদের তদন্তের ভিত্তিতে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে৷
মন্ত্রণালয় আরও জানায়, যে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উসকে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় ইউরোপের দেশ ফ্রান্সে এখন ‘হাই অ্যালার্ট’ জারি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button