sliderস্থানিয়

ফ্যাক্টরিতে চাকরী না দেয়ায় কার্যনির্বাহী অফিসার কে মারধর

রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারা সীমা এ্যাপারেলস লিঃ এর চাকুরীর সুপারিশ না রাখায় কার্যনির্বাহী অফিসার ইসরাফিল হোসেন (৩২) কে মারধর করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় ইসরাফিলের ভাই রজ্জব আলী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৯জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে তারা সীমা এ্যাপারেলস লিঃ এর বের হলে মোঃ শাহীন (২৫) কয়েকজন লোক নিয়ে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। ইসরাফিল কে তারা সীমা কর্তৃপক্ষ সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করে। বেশ কয়েকদিন ধরে তারা সীমায় লোক ভর্তির জন্য শাহীন ইসরাফিল কে অনুরোধ করে আসছে। কিন্তু তারা সীমা কর্তৃপক্ষ লোক না নেওয়ায় ক্ষিপ্ত ছিল।

ইসরাফিলের ভাই রজ্জব আলী জানায় আমার ভাইয়ের কাছে চাকুরির সুপারিশ করেছিল শাহীন। বিভিন্ন জনের কাছে টাকা পয়সা নিয়ে চাকুরী দিবে বলে কথা দিয়েছিল শাহীন। আমার ভাই চাকুরি দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে মারধর করে ভাইয়ের সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে যায়।
তারা সীমা এ্যাপারেলস লিঃ এর ম্যানেজার ও প্রটোকল অফিসার মাজহারুল ইসলাম জানান, আমাদের প্রতিষ্ঠান ৯ হাজারের উপরে শ্রমিক রয়েছে। একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে। হুট করে যাকে তাকে শ্রমিক হিসেবে নিতে পারি না। আমাদের স্টাফ কে মারধরের সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান ফ্যাক্টরির ষ্টাফ কে মারধরের অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button