ফের হলিউডে নার্গিস ফাকরি

সম্প্রতি বলিউডে গুঞ্জন উঠেছিল নার্গিস ফাকরি নাকি অভিনেতা উদয় চোপড়ার কাছ থেকে মনোকষ্ট নিয়ে মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছেন। কিন্তু সে কথা ধোপে টেকেনি। নার্গিস নিজের মুখের জানিয়েছিলেন পুরোটাই গুজব। তবে গুজবের পালে নতুন হাওয়া। শোনা গেছে, বলিউডের পাশাপাশি হলিউডেও নাকি নার্গিস জায়গা করে নিতে মরীয়া!এমনকি তিনি তার দ্বিতীয় হলিউড ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
নার্গিস ফাকরির এই হলিউড সিনেমার নাম ফাইভ ওয়েডিংস। এটি পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পরিচালক নম্রতা সিং গুজরাল। এর আগেও নার্গিসকে ২০১৫ সালে মুক্তি পাওয়া হলিউডের অ্যাকশন-কমেডি সিনেমা স্পাই-এ দেখা গিয়েছিল।
ওই সিনেমাতে নার্গিসের চরিত্রটি খুবই ছোট হলেও এবারের ছবির মূল চরিত্রে থাকছেন তিনি। আমেরিকার জনপ্রিয় রিয়েলিটি শো আমেরিকাস নেক্সট টপ মডেল থেকে আলোচনায় আসা নার্গিসের বলিউড অভিষেক হয় রকস্টার ছবি দিয়ে। এই তারকা এরপর বলিউডে মাদ্রাজ ক্যাফে, তু মেরা হিরো, আজাহারের মতো বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। সুত্র: ঢাকা টাইমস




