শিক্ষাশিরোনাম

ফের ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত রাজধানীর ব্যস্ততম সড়কটি শাহবাগ মোড় অবরোধ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অবস্থান নিলে আশেপাশে সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় নিউমার্কেট থেকে মৎস্য ভবন এবং শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত যানবাহন রাস্তায় আটকা পড়ে।
পুলিশ বিকল্প সড়কে যানবাহনগুলো ঘুরিয়ে দেয়। পুলিশ শাহবাগ সড়কের একপাশে অবস্থান করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আন্দোলনরত ইমদাদুল হক নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দুই মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ ও ঢাবি ক্যাম্পাসের ভেতর দিয়ে গণপরিবহন চলাচল বন্ধেরও দাবি জানান।
অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
আন্দোলনকারীদের দাবি, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর কাজের চাপে তাদের সংশ্লিষ্ট প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। নিয়মিত পাঠদান, ফলাফল প্রকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি সেশনজটে পড়তে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button