Uncategorized

ফেনী ওয়েলফেয়ার ব্ল্যাড ফাইটার্স এর শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফেনী প্রতিনিধি : ফেনী পৌর চত্বরে ‘ফেনী ওয়েলফেয়ার ব্ল্যাড ফাইটার্স’ এর আয়োজনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়। শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ফেনী পৌরসভা প্রায় ১৮ টি ওয়ার্ড থেকে ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে আগে থেকে নির্ধারণ করে কার্ড দেওয়ার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকবাল বাহার ফয়সাল, সাদাত হোসেন রিন্টু, ইয়াসিন আরাফাত রাজু, এ ছাড়া ও সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হোসেন, সভাপতি শামসুল আলম, সিনিয়র সহ সভাপতি ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক রিংকু ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি, সহ সাধারণ সম্পাদক আবু জাফর মানিক,সহ সাংগঠনিক সম্পাদক বাকের উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা ইনসানিয়াত এ্যানি সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের সকল দায়িত্বশীল সদস্যবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে মেয়র স্বপন মিয়াজী, সামাজিক সংগঠনের সকল সদস্য দের সফলতা কামনা সহ সংগঠনকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। সংগঠনের পক্ষ থেকে অতিথিকে ধন্যবাদ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button