Uncategorized

ফেনীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

সংবাদদাতা (ফেনী) : ফেনী জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের শহীদ জহির রায়হান হল মাঠে এর উদ্বোধন করেন ডিসি মো. ওয়াহিদুজজামান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জয়েন উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এসপি খোন্দকার নুরুন্নবী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার।
শিক্ষক ফরিদ আহমেদের পরিচালনায় এছাড়া উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) সুমনী আক্তার, সদর ইউএনও নাসরিন সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমানুল ইসলাম, করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, নার্সারি মালিক সমিতির দিদারুল আলম মজুমদার প্রমুখ।
এর আগে ডিসি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা মাঠে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।
সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ ও একজন উপকারভোগীর মাঝে এক লাখ ৮০ হাজার ২শ টাকার চেক তুলে দেন অতিথিরা।
মেলায় ২০টি স্টলে ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধন বৃক্ষের রকমারি গাছের চারা বিক্রয় হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button